আমলাপাড়াবাসীর উদ্দেশ্যে মাননীয় জ্যেষ্ঠ উপদেষ্টার ভাষণ
প্রিয় আমলাপাড়াবাসী,
আমরা দীর্ঘ সময় ধরে বাণী অর্চনা সংঘের শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন করে আসছি। সর্বশেষ ২০২৫ সালে ১৪ তম শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন হয়েছে। তবে কিছু সীমাবদ্ধতা ও সমস্যার কারণে ২০২৬ সালের ১৫ তম শ্রী শ্রী সরস্বতী পূজা স্থগিত করা হয়েছে। অনেক চেষ্টার পরেও আমরা এই পূজাটি এই বছর আয়োজন করতে পারছি না। আপনারা সকলে আমাদের পাশে থাকার ফলে অতীতে অনেক বড় পূজা আমরা আয়োজন করতে পেরেছি। আশা করি সামনেও আপনারা সকলে আমাদের সহযোগিতা করবেন। সকলের সহযোগিতা নিয়ে ২০২৭ সালে ১৫ তম সরস্বতী পূজা আমরা আয়োজন করতে পারবো এই আশা আপনাদের সকলের কাছে রইলো। ২০২৬ সালের পূজাটি স্থগিত হলেও সংঘের সকল কার্যক্রম সচল ও যাবতীয় কার্যক্রম চলমান থাকবে।
(দিগন্ত দে)
জ্যেষ্ঠ উপদেষ্টা
উপদেষ্টামন্ডলী
পূজা উদযাপন কমিটি
বাণী অর্চনা সংঘ, আমলাপাড়া, ময়মনসিংহ (বাসাম)